আর মাত্র কদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও বেজে উঠেছে পুজোর আমেজ। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ও এর বাইরে নেই। পুজা যত এগিয়ে আসছে প্রতিমা তৈরিতে তত ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা।
হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও কারিগররা জানিয়েছেন দেবী দূর্গা এবার দোলায় আগমন এবং গজে চড়ে গমন করবেন।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় এ বছর প্রায় ৫৩ টি মন্ডপে পুজা অর্চনা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। উপজেলা পূজা উদযাপন কমিটি ইতোমধ্যে পূজা উদযাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা করা হবে না। সাদা সিধে ভাবে পূজা পালন করা হবে। এ বছর করোনার কারণে পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।
উপজেলার পুজা মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, হিন্দু ধর্মাবল¤॥^ীদের এলাকায় উৎসবের ছোঁয়া। মন্ডপগুলোতে বিরামহীনভাবে প্রতিমা তৈরির কাজ করেছেন প্রতিমা কারিগররা।
উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত অজিত মহন্তের ছেলে শ্রী হারাধন মহন্ত বলেন, ত্রিশ বছর ধরে এ পেশার সাথে যুক্ত আছি, বাবা-ঠাকুরদা সকলেই প্রতিমা তৈরী পেশায় যুক্ত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু বলেন, করোনা ভাইরাসের কারণে এবছর পুজা মন্ডপগুলোতে কোন সাজসজ্জা করা হবে না।