“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকাল ১০টায় হত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি মূল্যে চাউল বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০টাকা কেজি মূল্যে চাউল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আক্তার, দায়িতপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা প্রধান শিক্ষক দেবদাস সাহা,কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকির মোবাইদুল ইসলাম লিটন সহ ¯স্থানীয় ইউপি সদস্য,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রানঘাতি করোনা কালীন পরিস্থিতি মোকাবেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের এর খাদ্যবান্ধব হতদরিদ্র কর্মসূচি-২০২০ এর উদ্যোগে কচুয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার মোট – ২৫ জন ডিলারের মাধ্যমে এ চাউল বিক্রয় কর্যক্রম শুরু হয়েছে। প্রতি ডিলার ১২.৭২০ মেট্রিক টন করে উপজেলার হত দরিদ্রদের নিকট ১০ টাকা মূল্যে বিক্রয়ের জন্য ২৫ জন ডিলারের মাধ্যমে এ চাউল বিক্রয় কর্যক্রম শুরু করেন।