বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে সার্বিক স্বক্ষরতা আন্দোলন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভার্চুয়াল ব্লাড ব্যাংক স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এ সময় অন্যান্যিদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন কর্মকর্ত, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।