‘হাতে-কলমে কাজ শিখি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান নিয়ে নওগাঁর মান্দায় জীবনদক্ষতা বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইসিসিও কো-অপারেশন এর অর্থায়ন এবং বেসরকারি সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এ- চাইল্ড প্রোটেকশন প্রকল্পের আয়োজনে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার সমাপনী দিনের আলোচনা সভায় সিসিডিবির প্রকল্প ম্যানেজার নুশরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি সদস্য আবদুল জলিল, প্রকল্পের ফিল্ড কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, ভানু রানী সরকার প্রমুখ।
কর্মশালায় ৫৭ জন যুবক ও ৩১ জন ওস্তাদ প্রশিক্ষণ গ্রহণ করেন।