নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পর্শে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। পেশায় পিকআপের চালক ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে নিজ শয়নঘরে মোবাইলফোনে চার্জ দিয়ে গিয়ে সুইচবোর্ডে আটকে যান রুবেল হোসেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু।