নওগাঁ-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের উন্নয়নে কখনও পিছপা হতে জানেনা। দলটি জনগনের ভাগ্যোন্নয়নে প্রশিক্ষিত একটি দল, দেশ ও দেশের মানুষের কল্যাণেকাজ করাই দলের মুল দায়িত্ব। বাংলাদেশর মহানায়ক ও স্থপতি জনগনের বন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান তার দলের নেতাকর্মীদের শুধু দিতে শিখিয়েছেন, কোন কিছু নিতে নয়। তাই আজ তারই যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে এক নিবেদিত প্রাণ হয়ে সারাক্ষন নিরলস কাজ করে যাচ্ছেন। সাপাহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক দলীয় বর্ধিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদ হল রুমে রোববার দুপুর ২টায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন। বক্তব্য শেষে তিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি মন্মথ সাহা, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন। ওই দিনই বেলা ৩টার দিকে প্রধান অতিথি সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজে ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, সহ সকল শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত ছিলেন।