মোল্লাহাটে পরস্পরের সহযোগিতায় জাল দলিল প্রস্তুত ও রেজিস্ট্রি করার অভিযোগে এক শিক্ষকসহ পাঁচ ব্যক্তির জেল হাজত হওয়ায় তাদের আত্মীয়-স্বজনরা ওই মামলার বাদীকে হত্যার হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার বাদী কামারগ্রামের মৃত পুলিন হীরার ছেলে দুলাল হীরা জানান, তাদের ভোগদখলিয় জমি আত্মসাতের উদ্দেশ্যে একটি জাল দলিল প্রস্তুত ও রেজিস্ট্রি করে একই গ্রামের মৃত মহারাজ মন্ডলের ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মন্ডল সহ ৫’বেক্তি। বিষটি তিনি জানার পর বাগেরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার নং সিআর-০৮/২০, ধারা ৪৬৫/৪৬৭/৬৭১/১১৪ দঃ বিঃ। প্রায় দুই মাস পূর্বে ওই মামলায় জামিনের জন্য গেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন কুমার সরকার ৫ আসামীর সকলকে জেল হাজতে প্রেরণ করেন। আসামিরা হলেন-প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মন্ডল, সাজেদা খানম, মোঃ ইলিয়াছ শেখ, মণি মোহন কবিরাজ ও শচীপতী পান্ডে। এরপর থেকে আসামীদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখানোসহ হত্যার হুমকী দিচ্ছে বলেও জানান বাদী দুলাল হীরা। তিনি জীবনের নিরাপত্তা দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।