বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যালয় এবং হাইজিন স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিজ ও গনশিক্ষা কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী। সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপ-সহকারি প্রকৌশলী মা:আল-আমীন, সহকারি শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সরোজ কুমার রায়, ইউজিডিপি এর ইউডিএফ দিপংকর কুমার মল্লিক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।