কয়েকশ বছরের ঐতিহ্যবাহী বাজার সরারচর। এই বাজারে শিল্প ও বনিক সমিতির নির্বাচন ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন সরারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির (মাষ্টার)। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাতœক সহযোগিতা দিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেন। বনিক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩৯৮ জন। তম্মধ্যে সভাপতি হিসেবে ৩ জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ৩ জন, প্রতিরক্ষা পদে কয়েক জন। সভাপতি পদে সাবেক সভাপতি ছাইদুর রহমান (আনারস), মোঃ হুমায়ুন কবির মাষ্টার (বাঘ) ও মহাদেব সাহা (চেয়ার)। সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ তোতা ভূঁইয়া (গরু গাড়ী), কামরুল ইসলাম কানন (মোরগ) ও সোহান হোসেন (তালা) ও কয়েজনের মধ্যে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সদস্য ও প্রতিরক্ষা সম্পাদক প্রার্থী মোঃ ফারুক ভূঁইয়া। সবপ্রার্থী ভোটারদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান অথবা বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। এই নির্বাচন যেন ঐতিহ্যবাহী সরারচর বাজারটিকে নতুন ভাবে সাজানোর জন্য ভোটারদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন প্রাথীরা। সব ভোটারদের একটি শব্দ আর নয় পুরাতন, নতুনদের নিয়ে যেন ভোটাররা হিসাব মেটাচ্ছেন। জানা যায়, কয়েকশ বছরের সরারচর বাজারের গরু মহাল থেকে শুরু করে সবগুলো পর্যায়ে যেন এর ঐতিহ্য হারাতে বসেছে। তরুন প্রজন্ম প্রার্থীরা ভোটারদের কাছে বলতে চাচ্ছেন সরারচর বাজারের ঐতিহ্য তারা ধরে রাখবেন। এখন ডিজিটাল বাংলাদেশ। তাই তাদের কাজ হবে সরারচর বাজারকে পুনঃগঠন করা। এই অঙ্গীকার তাদের।