কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা গ্রামে গত রববার বিকাল সাড়ে ৪ টার দিকে ট্রান্সফর্মারের বিষ্পূরনে এক নিহত ও ৪ কিশোর আহত হয়েছে। হারুন মিয়ার ছেলে নিহত কিশোর ইয়াকুব (১৬) ঘটনাস্থলে মারা যায়। ট্রান্সফর্মার বিষ্পূরনে ৪ জন আহতরা হলেন, হায়াত (১২), নূর মোহাম্মদ (১৫), জুমন মিয়া (৮) ও রাফায়েতুল (৯) কে দগ্ধ অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোর ইয়াকুব মিয়ার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে নিকলী থানার পুলিশ। জানা যায়, নিহত কিশোর ইয়াকুব তার নানার বাড়ীতে বেড়াতে এসেছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে নিকলী থানার ওসি শামসুল আলম ছিদ্দিকী সাংবাদিকদের নিশ্চিত করেন।