কিশোরগঞ্জের বাজিতপুর থানার নির্মান কাজের ছাঁদের ঢালাই রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত দোয়ার মাধ্যমে শুরু করেছেন মেসার্স বাউল কন্সট্রাকশন সত্তাধিকার ফকর উদ্দিন আহম্মেদ বাচ্চু। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৭ লক্ষ টাকা। এই কাজটি গণপুর্ত বিভাগ কিশোরগঞ্জের মাধ্যমে শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গণপুর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী বিভাগের মোঃ জহিরুল ইসলাম, বাজিতপুর বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।