‘মুজিব চেতনায়’ মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণের অংশ হিসেবে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও তাঁতী লীগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী পৌর শাখা আওয়ামী লীগ ও উপজেলা শাখা তাঁতী লীগের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরস্থ সুরেশ পাবলিক লাইব্রেরী চত্বরে আনুষ্ঠনিকভাবে পৌরএলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ ছাত্তার, আওয়ামী লীগ নেতা খোকন মহন্ত, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সুরেশ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রমুখ।