কিশোরগঞ্জে ৮নং সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অব) আবু উসমান চৌধুরী, প্রয়াত ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) সি.আর.দত্ত ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কামরুন মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্টাস্ট বাংলাদেশ এর উদ্যোগে জেলা শহরের প্রবীণ হিতৈষী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ট্টাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইয়ুব বিন হায়দার। বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মিসবাহ উদ্দিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ জাকীর, অ্যাডভোকেট আঃ রাজ্জাক, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ডাঃ মুহি উদ্দিন আহামেদ পলাশ, সাংবাদিক আলম সারোয়ার টিটু, হোসেন আলী মাস্টার, হাওর অঞ্চল বাসী মিঠামইনের সমন্বয়ক এম এ হালিম তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুন মুহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্টাস্ট্রের সেক্রেটারী জেনারেল মোঃ রুহুল আমীন চৌধুরী। অনুষ্ঠানে ৮ নং সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অব) আবু উসমান চৌধুরী, প্রয়াত ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) সি.আর.দত্ত ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রয়াতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোঃ আমিনুল হক সাদী। এ সময় ট্টাস্টের সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।