ভৈরবে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ আরমান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত আরমান মিয়া ভৈরব পৌর শহরের কালিপুর বাদশাবিল (দক্ষিণপাড়া) এলাকার মোঃ মুরশিদ মিয়ার ছেলে। শনিবার রাতে আটকৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল কালিপুর বাদশাবিল এলাকার আরমান মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শোবার ঘর থেকে বস্তাভর্তি ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা।
এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও আটকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।