দিনাজপুরের পার্বতীপুরে অষ্টম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। গ্রামবাসী ধর্ষক রশিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে মিতালী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্রী।
ঘটনাটি ঘটেছে, উপজেলার মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজার টন্নাপাড়া গ্রামে।
শুক্রবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভিকটিমে পিতা জানান, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীতে কেউ না থাকায় প্রতিবেশী সেলিম উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম (২৮) তার মেয়েকে ধর্ষন করে। এ সময় আমার স্ত্রী বাড়ীতে আসলে ধর্ষক পালিয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় ধর্ষককে আটক করে পুলিশে দেওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় ধর্ষন মামলা করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পাঠানো হয়েছে।