ভৈরবে মাদকের টাকা ভাগ বাটোয়ারা ও মাদক ব্যবসায়ী কে র্যাবে ধরিয়ে দেয়ায় আলাদা ঘটনায় বৃহস্পতিবার রাতে ও সকালে মাদক ব্যবসায়ী সোহরাব ও কৃষক খোকন নামে ২ জন খুন হয়েছে। পুলিশ খোকনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বৃহস্পতিবার রাতে। এ ছাড়া সোহরাবের মরদেহ ঢাকা থেকে শুক্রবার বেলা (তিনটা) পযর্ন্ত এলাকায় পৌছেনি। তবে দুটি হত্যা কান্ডের ঘটনা ঘটলেও একটিরও কোন মামলা হয়নি, হত্যাকান্ডে জরিত কোন আসামি ধরা পরেনি।
নিহতের পারিবারের সদস্যরা জানায়,পৌর শহরের কালিপুর গ্রামের মোতালিব মিয়ার পুত্র সোহরাবকে একই এলাকার মাদক ব্যবসায়ী হান্নান ও উজ্জ্বল বাড়ি থেকে পার্শ্ববর্তী রামশংকর পুরে ডেকে নিয়ে যায় বৃহস্পতিবার বিকেলে। পরে সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা আরো জানায়, গত ২ মাস আগে হান্নানকে সোহরাব মাদকসহ র্যাবের কাছে ধরিয়ে দেয়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
। এক প্রশ্নের উত্তরে তার স্বজনরা স্বীকার করেন যে সোহরাব আগে মাদক ব্যবসা করলেও এখন সে মাদক ব্যবসা করেনা। এখন সে মুদি দোকানদারী করে।
এদিকে শ্রী-নগর ইউনিয়নের শ্রী-নগর উত্তরপাড়া গ্রামের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মুসা ও তার ভাই স্বপন মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গেল মঙ্গলবার ২ সহোদরের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ থামাতে প্রতিবেশি খোকন এগিয়ে এলে ইটের ছোঁড়া আঘাতে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা লাল মাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়
তবে এলাকাবাসিরা জানায়, শ্রী-নগরের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মুসা (৩০ ) ও তার ছোট ভাই স্বপন (২৮) ২ জনই ইয়াবা ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তারা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ২ ভাইয়ের মাঝে নিজ বাড়িতে সংঘর্ষ হয়। এ সময় প্রতিবেশি খোকন ঝগড়া থামাতে গেলে একপর্যায়ে তার মাথায় ইটের ছোঁড়া ঢিল পড়ে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু তারা আহতকে ঢাকা লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে বিষয়টি পারিবারিকভাবে আপস মিমাংসার কথা বলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন দাফনের প্রস্তুতি নেয় । খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ খোকনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এছাড়া সোহরাবের মরদেহ ঢাকা থেকে শুক্রবার(বেলা তিনটা) পযর্ন্ত এলাকায় পৌছেনি।
এ বিষয়ে পিবিআই কিশোরগঞ্জ ইউনিটের এস আই সুমন জানান, সোহরাব হত্যাকান্ডের বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানাতে পারবো।
এ বিষয়ে ভৈরব থানার ওসি তদন্ত আলী মোহাম্মদ রাশেদ জানান, টাকাণ্ডপয়সাকে কেন্দ্র করেই সোহরাব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।