কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৬৩৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজার পরিচালনায় আসরে অংশ নেন সংগঠনের সহসভাপতি এম এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, গীতিকার বিনয় সরকার, আবদুল ওয়াহাব বাদল, কবি সুবর্ণ দেব নাথ, এস এম মর্তুজা জামান, জহিরুল হাসান রুবেল,শাহীন প্রমুখ।
আসরে উপস্থিত কবি সাহিত্যিকগণ লেখা পাঠ করেন ও শিল্পীরা সংগীত পরিবেশন করেন।