কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিন ফেকামারা নিবাসী, ৭৪নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি মৌলভী সিরাজ উদ্দিন (৮০) শুক্রবার সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)। বিকালে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেন।