কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে পনের হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান এড.জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক শতাব্দীর কন্ঠ'র সম্পাদক আহমেদ উল্লাহ, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক- কবি আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ প্রমূখ।
উল্লেখ্য রক্তদান সমিতি মুমূর্ষ রোগীদের স্বেচ্ছায় বিনামূল্যে নিরাপদ রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী, পরিচ্ছন্নতা কর্মসূচী, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ উপহার বিতরণ, পূজায় উপহার বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক সমস্যা যেমন: যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্তি, খুন, ধর্ষণ, দুর্নীতি রোধে সভা-সেমিনার আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে।
এ ছাড়াও করোনা প্রতিরোধে বিগত ১৫ মার্চ ২০২০ থেকে অদ্যাবধি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে কর্মহীন এক হাজার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পনেরো হাজার মানুষের মাঝে লিফলেট বিতরণ, বিভিন্ন এলাকায় মাইকিং, দুইশত মসজিদণ্ডমন্দিরে সাবান ও সাবানদানী বিতরণ, ছয়শত শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ, কটিয়াদী বাজারের চারশত দোকানে সুরক্ষা বৃত্ত অংকন, পৌরসদরসহ বিভিন্ন গ্রামে জীবানুনাশক স্প্রে, ধান কাটা মৌসুমে একশত কৃষকের মাঝে কাঁচি ও পতিত জমি আবাদে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সবজী বীজ বিতরণ, রোজায় দুইশত শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ, ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে টেলিমেডিসিন সেবা প্রদান, একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, একশত হত দরিদ্র পরিবারের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও জরুরী ওষুধ বিতরণ, বাজার ও বিভিন্ন গ্রামে অভূক্ত কুকুরকে খাদ্যের ব্যবস্থা করেছে। সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ এ দূর্যোগ মোকাবেলায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।