কিশোরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষের মাঠ দিবস উদযাপিত হয়েছে। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষের মাঠ দিবস বৃহস্প্রতিবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গোরস্তান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মোঃ আশেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মতিয়ার রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দিনের পরিচালনায় এতে বক্তৃতা করেন, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন, ভাসমান সবজি চাষী ফয়েজ উদ্দিন, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা উম্মে কুলসুম জেবুন্নেছা ও রুনা প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা বলেন, ভাসমান পদ্বতিতে শাক সবজি আবাদ চার‘শ বছর যাবত আগে থেকেই হচ্ছে। এতদাঞ্চলে এ পদ্বতিতে শবজি আবাদ খুব বেশি দিনের না হলেও তার সুনাম ছড়িয়ে গেছে সর্বত্রই। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে মহিনন্দের চংশোলাকিয়া কাশোরারচর বিলে ৭৬টি বেড নির্ধারণ করে শাক সবজি উৎপাদন করে আসছে। যা দেখে অন্যন্য এলাকার চাষীরাও ভাসমাস শবজি আবাদের প্রতি উৎসাহিত হচ্ছেন। স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দেয়াসহ মাঠ প্রদর্শনী ও প্রশিক্ষণ দিচ্ছে।
মাঠ দিবসে কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, কয়েক শতাধিক কৃষকসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।