কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গরু বাজারে বুধবার সকাল ১১টায় বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের উপস্থিতিতে সিএনজি ও অটো চালকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সিএনজি ও অটো ছিনতাই ও রোধ কল্পে বক্তারা বলেন, এই উপজেলার বিভিন্ন রাস্তায় রাতের বেলায় যত্রতত্র চুরি এবং ছিনতাই বেড়ে গেছে। এই চুরি ও ছিনতাই রোধের জন্য তাদের সাথে কথা বলেন এবং সচেতন হওয়ার উপদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ও প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী মহিউদ্দিন আহম্মেদ।