বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ডাকবাংলা মোড়ে হাইসাওয়া-জার্মান প্রকল্পের আর্থিক সহযোগীতায় হাত ধোয়া স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় ফিতা কেটে হাত ধোয়া স্টেশন এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় হাইসাওয়া প্রোগ্রাম কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ, প্রোগ্রাম কর্মকর্তা সরফরাজ আহম্মেদ খান, এমআরএস চৌধুরী নওরোজ আহম্মেদ ও প্রকল্প সমন্বয়কারী বুলু চাকলাদার। এ সময় সদর ইউপি সচিব মো: মোয়াজ্জাম হুসাইন, প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার লতা মনি সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইসাওয়া প্রকল্পের পক্ষ থেকে ফকিরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে মোট ১৮শত করে সার্জিকাল মাক্স, ১৪শত করে সাবান ও জনসচেতনতামূলক প্রচার পত্র ও ১০টি ব্যনার প্রদান করেন। এছাড়াও উপজেলার বেতাগা, ফকিরহাট ও মূলঘর মোট ৩টি ইউনিয়নে হাইসাওয়া-জার্মান প্রকল্পের আর্থিক সহযোগীতায় হাত ধোয়া স্টেশন নির্মান করেন।