কিরাটন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়রধ সহ-সভাপতি ও বালিখোলা-চামটাঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সিদ্দিক মিয়া আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
নির্বাচনে অংশগ্রহণের পূর্ব প্রস্তুতি হিসাবে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। সকলের সঙ্গে থেকে সুখ দুঃখের অংশীদার হতে চাইছেন। এলাকার উন্নয়নে সরকারের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রক্ষা করছেন ও নিজের হাত থেকেও প্রয়োজনে যথাসাধ্য সহযোগিতা করছেন।
সৎ, সদাহাস্যজ¦ল ও সরল স্বভাবের কারণে তিনি সকলের কাছে বিশ্বস্ত ও নিরাপদ। তাই রাজনীতির বাইরের এক বিরাট অংশের সাধারণ মানুষ তার প্রতি আস্থাশীল।
গত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে সফল হন।
আসছে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে জেতার জন্য ব্যাপক প্রস্তুতি হিসাবে ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া-মহল্লা, হাট-বাজারে ঘুরে ঘুরে মানুষের সমস্যা ও সম্ভাবনার খুঁজ খবর নিচ্ছেন; সমাধানের চেষ্টা ও পরামর্শ দিচ্ছেন।
করিমগঞ্জ ইউনিয়ন পৌরসভায় রুপান্তর হলে পূর্বের করিমগঞ্জ ইউনিয়নের বাকি অংশ নিয়ে কিরাটন ইউনিয়ন গঠিত হয়। নবগঠিত কিরাটন ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন কিরাটন গৌরারগোপের নুরুল ইসলাম। ভৌগোলিক অবস্থান বিবেচনায় দেখা যায়, কিরাটন গৌরারগোপের বিশাল ভোট ব্যাংক চেয়ারম্যান নির্বাচনের জন্য একটি বড় ফ্যাক্টর। তাই কিরাটন গৌরারগোপের বাসিন্দা সরলপ্রাণ ও ক্লিন ইমেজের মোঃ সিদ্দিক মিয়া চমক দেখাতে পারেন বলে অনেকেই মনে করছেন।
এ বিষয় নিয়ে এ প্রতিবেদকের সাথে কথা হয়। তিনি জানান, দলীয় মনোনয়নের বিষয়ে আমাকে গতবারেরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আমার বিশ্বাস নেতৃবৃন্দ তাদের কথা রাখবেন।
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সময়ের বাংলাদেশের যে উন্নয়নের ধারাবাহিকতা, বঙ্গবন্ধু ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের যে উন্নয়নের মহাযজ্ঞ চলছে তার ফল ৩ নং কিরাটন ইউনিয়নের অবহেলিত বাসিন্দারা পাবে ইনশাআল্লাহ।
আলোকিত সমাজ গঠনে বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কার্যক্রমেও ব্যাপক ভূমিকা তিনি রাখতে চান। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা রাখার প্রত্যায় ব্যাক্ত করেন।
পড়ালেখার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে ব্যায়াম, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় শিক্ষামূলক কার্যক্রম পালন ও পরিচালনা। অসহায়, এতিমদের শিক্ষা ব্যয় বহন ও তাদের পাশে আনন্দ ভাগাভাগির প্রতিশ্রুতি দেন।