দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নের গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার সাতনালা ইউনিয়নের ইছামতি ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা এ- ভোকেশনালের চারতলা ভিত বিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা। এ সময় অনুষ্ঠানে জেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ বাবু, ইছামতি ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা এ- ভোকেশনালের অধ্যক্ষ আলহাজ্ব মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মনজের আলী, সাতনালা ইউনিয়েনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।