বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই সুবোধ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সিমলা বাজার হতে ভাটরা পশ্চিম পাড়া গ্রামের ছাকিম উদ্দিনের ছেলে বিন্দু রহমার (৩৫) ও আবদুর রাজ্জাকের ছেলে অব্দুর ওহাব আলী (৩৮) কে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এসআই সুবোধ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছে।