বগুড়া র্যাব-১২ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা সদরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ বিসমিল্লাহ হোটেলের দুই কর্মচারীকে আটক করেছে। রোববার বিকেলে র্যাব-১২ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের দুই কর্মচারী রুহুল আমিন (২৪) ও রায়হান আলী (২৫) হোটেলে কাজ করার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা করে আসছিল। রোববার বিকেলে ওই দুই হোটেল কর্মচারী হোটেলের পশ্চিম পার্শ্বে জনতা ব্যাংকের পিছন থেকে ১ কেজি গাঁজার একটি ব্যাগ বিক্রির উদ্দেশ্যে বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২এর একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী রানীনগর থানার পারইল গ্রামের মিন্নির ছেলে হোটেল কর্মচারী রুহুল আমিন ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে রায়হান আলীকে আটক করে। বগুড়া র্যাব- ১২ এর সিনিয়র এএসপি সজল কুমার সরকার দুই মাদক কারবারীকে এক কেজি গাঁজা সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।