করোনা ভাইরাস/ জীবাণু কোভিড-১৯ এর সংক্রমনে সৃষ্ট দারিদ্রয়ান প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা জনসংগঠনের নারী-পুরুষ সদস্যগণের পক্ষে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ স্মারকলিপি প্রদান করেছে।
রোববার দুপুরে বিরল উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবের মোঃ সোয়াইব স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর সভাপ্রধান বিবি হাজেরা, সহ-সভাপতি সুজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রাজুকুমার রায়, সদস্য হরিমোহন ভূঞ্জার, রহিমা বেগম, সাহেরা বেগম, মফিজ উদ্দিন, ইউনুস আলী প্রমূখ উপস্থিত থেকে স্মারকলিপিটি প্রদান করেন। পরে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) বিরলস্থ আঞ্চলিক কার্যালয়ে ১৮০ টি পরিবারের মাঝে হাইজিং কীট বিতরণ করে।
স্মারকলিপিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ১১ টি উপজেলার ৭৭ টি ইউনিয়নে স্ব-উদ্যোগে গঠিত ৭৩০ টি গ্রামে গ্রামভিত্তিক জনসংগঠন দারিদ্র হ্রাস এবং সম্মলিত শক্তি ও ক্ষমতা বৃদ্ধির জন্য নারী-পুরুষ একতে ্রজনসংগঠন গড়ে তুলেছে বলে জানান। বর্তমানে ৩২ হাজার ৪৭৭ জন নারী ও ৩৩ হাজার জন পুরুষ ভূমিহীন মি,লে ৬৫ হাজার ৪৭৭ জন সদস্য রয়েছে সংগঠনটির।
আজকে দেশ জাঁতি ও সারা পৃথিবী একটি ভয়াবহ সংকট অতিক্রম করছে, সেজন্য এই ভয়াবহ মুহুর্তের অবস্থার পর্যালোচনা করে জীবন ও জীবিকায়ন এর বাস্তব ধারণায় ৫ দফা দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।
দাবিসমূহ নিম্নরূপঃ
১) ভূমি সংষ্কার, কৃষি-ভূমি সংষ্কার ও ভূমি পুনঃবন্টন জরুরী। কৃষি-ভূমি নির্ভর ভূমিহীন পরিবারকে কমপক্ষে ২ একর খাস জমি প্রদান করতে হবে। তৎসহ ভূমিতে দীর্ঘস্থায়ী কর্মসংস্থানের, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে যাবতীয় রাষ্ট্রীয় নীতি ও সুষ্পষ্ট ম্যানুয়েল এর মাধ্যমে সুবিধা প্রদান করতে হবে। যা কমপক্ষে ১৩% দারিদ্র কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
২) ভূমি প্রশাসন ব্যবস্থার সংষ্কার অত্যাবশ্যক ও দূর্নীতি রোধে কঠোর আইনি ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
৩) সকল নাগরিকক মৌলিক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য পৃথক পৃথক গ্যারেন্টি স্কিম বাস্তবায়ন করতে হবে। দায়িত্বশীল কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৪) কৃষি-ভূমি ও অন্যান্য অকৃষির সকল আয়ের সূত্র বিবেচনা করে ন্যায্যতার ভিত্তিতে কর ব্যবস্থাপনার সংষ্কার করতে হবে, বৈষম্য নিরসন ও দারিদ্র বিমোচনে অর্থনৈতিক মানবাধিকার সহ ব্যবসায়+মানবাধিকার লংঘন কিংবা দ্বন্দ্ব মনিটরিং ব্যবস্থাপনার জন্য পৃথক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
৫) সরকারী খাস জমি ও অর্পিত সম্পত্তির আইন লংঘন করে দূর্নীতি ও দূর্বৃত্তায়ন এর দাপটে প্রকৃত ভূমির ধরন পাল্টিয়ে দূর্নীতিবাজদেরকে প্রদত্ত ভূমির লীজ বাতিল করতে হবে এবং বেওয়ারিশ অর্পিত সম্পত্তিকে অনতিবিলম্বে খাস খতিয়ানভূক্ত করে ভূমিহীন এর মধ্যে দারিদ্র দূরীকরণের জন্য বিতরণ করতে হবে।