পাবনার চাটমোহরে রোববার পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘নিরাপদ,নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান। সেমিনারে বক্তব্যদেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,শিক্ষক এম এ জিন্নাহ.সাংবাদিক বকুল রহমান প্রমূখ। সেমিনারে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।