বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মোহসিন শেখের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে রসুল হাওলাদার নামের ১১ বছর বয়সী এক শিশুকে শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে থানায়। শনিবার রাতে নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বাদি হয়ে ইউপি সদস্য মোঃ মোহসীনকে আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি।
নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বলেন, শনিবার দুপুরে ফুটবল খেলা শেষে রসুল ও তার দুই বন্ধু ওবায়দুলের ঘেরে গোসল করতে যায়। মাছ চুরি করেছে এমন সন্দেহে রসুলকে ধরে নিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করে মোঃ মোহসিন মেম্বর।এসময় স্থানীয়দের বাধার মুখে মেম্বর রসুলকে ছেড়ে দেয়।পরে অসুস্থ অবস্থায় আমরা রসুলকে উদ্ধার করি। রসুলের শরীরের বিভিন্ন স্থানে রক্তাত্ত ঝখম করে ও হাত ভেঙে দেয়। রসুলের হাত ভেঙ্গে গেছে হয়ত।আমরা রসুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা অত্যাচারী এই মেম্বরের বিচার চাই।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুফতি কামাল হোসেন বলেন, আহত ১১ বছর বয়সী শিশুর বামহাত ফ্যাক্সার হয়েছে।
বিষয়টি জানার জন্য ইউপি সদস্য মোঃ মোহসীন শেখকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, রাতে নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বাদি হয়ে ইউপি সদস্য মোঃ মোহসীনকে আসামি করে মামলা দায়ের করেছে