দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার মামলায় আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০), ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির (৩৭) ও মামলার অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার (৩৩)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সঙ্গে মামলার প্রধান আসামিদের সম্পর্ক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।