বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) কেন্দ্রিয় নেতা কাজী নজরুল ইসলাম রনির নির্দেশে গাইবান্ধা জেলার সকল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এ- কলেজ মিলনায়তনে গাইবান্ধা শিক্ষক সমিতির জেলা সভাপতি মাহবুব আলম প্রামানিক কোটের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গাইবান্ধা জেলা শাখার রবিউল ইসলাম রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সরকার, সিনয়ির সহসভাপতি একরামুল হক তুলোন, যুগ্ন সাঃ সম্পাদক আবু রায়হান রিপন,আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলার মোত্তালিব নগর উচ্চবিদ্যালয় থেকে সহঃ শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক গোলম কবির মুকুল, বোনারপাড়া এম,ইউ, সিনিয়র মাদরাসা থেকে অধ্যক্ষ আঃ লতিফ,সাদুল্যাপুর থেকে প্রধান শিক্ষক মাহবুব আলম,পলাশবাড়ী থেকে প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ ও ফুলছরি থেকে সহঃ প্রধান শিক্ষক রায়হান। সভায় ৪১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষনা করা হয়। এ ছাড়াও গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলা থেকে শিক্ষকগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াজো ফোরাম গঠনের জন্য সকল উপজেলায় আগামী ২৫ সেপ্টেমবরের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় রোববার বাশিসের পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত হয়।