বগুড়ার আদমদীঘিতে রাস্তা নিয়ে বিরোধের জেরদরে দু‘পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে স্বামী স্ত্রীসহ অন্তত ১৫জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবুল কালাম আজাদ, তার স্ত্রী রাহেলা, ছেলে তানভির ও সাদেকুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর এবং সাহেব আলী তার স্ত্রী তহমিনা, রজব আলী ও সাফিজারকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির শিবপুর গ্রামের আবুল কালাম আজাদের সাথে পাশের বাড়ির সাহেব আলীর চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়। গত বৃহস্পতিবার দুপুরে সাহেব আলীর লোকজন চলাচলের রাস্তা বের করার জন্য গাছ কেটে ফেলে ও তারের বেড়া ভেঙ্গে দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডর একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘষের রুপ নেয়। এতে উভয়পক্ষের ১৫জন আহত হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দীন জানান, এখনও কোন মামলা দায়ের হয়নি।