শনিবার সকালে বগুড়ার কাহালু সদর ইউনিয়নে বিট পুলিশিং কার্যলয়ের উদ্বোধন করা হয়। কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবার স্তরগুলো জনগণের দোর গোরায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি’র নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সদর ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এস আই আশিকুর রহমান (আশিক), এস আই মাহাবুব আলম, ওই ইউনিয়নের সহকারি বিট পুলিশিং কর্মকর্তা এ এস আই জাহিদুল ইসলাম, কাহালু সদর ইউ পির সচিব মুঞ্জুরুল হক, ইউ পি সদস্য রমজান আলী সহ অন্যান্যরা।