বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ হাফিজার রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ডেরাহার করিতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হাটলাল গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি নন্দীগ্রামের ডেরাহার করিতলা এলাকায় অবস্থান করছে। তখন এসআই আবদুর রহিম ও এসআই রুবেল তাদের টিম নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮ পিস ইয়াবাসহ হাফিজার রহমানপকে আটক করা হয়।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক শওকত কবির আটক হওয়া ওই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী দাবি করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হইয়েছে। পরে দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।