বগুড়ার কাহালু পৌরসভার রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় পৌরসভার রোড রোলার চালককে মারপিটের ঘটনা ঘটেছে।
কাহালু পৌরসভাধীন সারাই-কাইট রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের প্রতিবাদ করায় পৌরসভার রোড রোলার চালক মোঃ মোফাজ্জল হোসেনকে ঠিকাদারের লোকজন মারপিট করে। এ ঘটনায় রোলার চালকসহ ২ জনকে আহত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
আজ ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কাহালু পৌরসভার হল রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদিক সম্মেলনে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি আঃ রাজ্জাক।
উক্ত মারপিটের ঘটনায় কাহালু থানায় মামলা হলে থানা পুলিশ ঠিকাদারের প্রতিনিধি নুর ইসলাম বিশুকে গ্রেফতার করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম সহ অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকগন।