দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের তালেশ্বর বাজার উন্নয়নের জন্য ৪ তলা (ফাউন্ডেশন) দ্বিতল ভবন এর ভিত্তি প্রস্তর তালেশ্বর বাজারে উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে জেলা প্রশাসক বাগেরহাট মোঃ মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বাগেরহাট পঙ্কজ কুমার রায়, নির্বাহী প্রকৌশলী এলজিইডি জি এম মুজিবুর রহমান,কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ,সিনিয়ার প্রকৌশলী এলজিইডি বাগেরহাট মাহমুদুল হাসান,জেলা আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সচিব এ্যাড. এম রেজাওয়ান আহম্মেদ চয়ন,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এস. এম. আবু বক্কার সিদ্দিক, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. পঙ্ক কান্তি অধিকারী,যুবলীগ আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর,যুবলীগ নেতা সুজন দিদার, সেচ্ছাসেবকলীগ সভাপতি সেখ সুমন,যুবলীগ নেতা শিকদার নওরোজ, ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম সজীব, মৎস্যজীবীলীগ নেতা শিকদার রিপন, রুহুল সেখ,ছাত্রলীগ নেতা শাকিল, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভবনটি এলজিইডিএর তত্বাবধানে মাদারীপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতাহার এন্টারপ্রাইজ ২ কোটি ৫৭ লক্ষ৫১ হাজার ২ শত আটকা ৭৫ পয়সায় করে দেবার জন্য সরকারের সংগে চুক্তি হয়।কাজটি আগামী ০৮-১০-২০২০ তারিখের মধ্যে শেষ করতে হবে।