বগুড়ার ধুনটে সুমি খাতুন (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গৃহবধুর স্বামী জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
সুমি উপজেলার পারলক্ষীপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী। স্বামীর সঙ্গে উপজেলার অফিসারপাড়া এলাকায় ভাড়াবাসাতে থাকতেন তিনি। ওই ভাড়াবাসা থেকেই ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা সুমির লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন সুমি। স্ত্রী আত্মহত্যা করেছেন এই কারণে পলাতক থাকতে পারেন তার স্বামী সুরুজ আলী। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।