বগুড়া জেলার সকল থানায় মোবাইলে ক্ষুদে বার্তায় (এসএমএস) সাধারণ ডায়েরি (জিডি) বা মামলার তথ্য দেওয়ার সেবা চালু করা হয়েছে।
এই সেবার মাধ্যমে মুঠোফোনে ক্ষুদে বার্তায় জিডি বা মামলার আবেদনকারীকে তার অভিযোগটির তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল ন¤॥^র জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের স্থায়ী ন¤॥^র থেকে এই বার্তা প্রেরণ করা হচ্ছে।
বুধবার (২ সেপ্টে¤॥^র) জেলায় ৫৫ জন আবেদনকারীর কাছে এমন বার্তা পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার তত্ত্বাবধানে এই সেবা বগুড়ায় চালু করা হয়েছে।
পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী বিভাগের রেঞ্জ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি’র নির্দেশনায় সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।