কাহালু উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অবসর গ্রহণ, অন্যথায় বদলি ও নব্য যোগদানকৃত অফিসারগণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে কাহালু উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রুহুল আমিন এর অন্যথায় বদলি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ এর অবসর জনিত বিদায় সেই সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলিকে সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ওই ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান সহ ক্লাবের নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়।