বগুড়ার কাহালু উপজেলায় ৪০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে কাহালু থানার এসআই আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স কাহালু থানাধীন বগুড়া-নওগাঁ মগাসড়কের বারমাইল বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর জেলার লক্ষিপুর খিয়ার গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সুরুজ্জামান সবুজ (২৪) ও জয়পুরহাট জেলার সদর উপজেলার জানিয়ার বাগান শাপলানগরের তজির উদ্দিন তজুর পুত্র জনি হোসাইন (২৪)।
কাহালু থানার এস আই আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।