বাগেরহাট জেলার ফকিরহাট বিএডিসি’র ইউনিট অফিস ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যশোর সেচ ভবন (সওকা) এর তত্বাবধায়ক প্রকৌশলী ও কেজেএমআইডিপি এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল্লাহ আল রশিদ। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন ওই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন-বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশরফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী (খুলনা) হাফিজ ফারুক, সহকারী প্রকৌশলী (বাগেরহাট) মোঃ শাহাজাহান কবির, উপ-সহকারী প্রকৌশলী মো জামাল উদ্দিন ও মোঃ সুজা উদ্দিনসহ বিএডিসির প্রথম শ্রেণির ঠিকাদার সৈয়দ রইসুল ইসলাম প্রমূখ। সঠিক ও মানসম্মত কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক।