বগুড়ার সান্তাহার পৌর শহরের সাঁতাহার এলাকায় অবস্থিত ঝংকার স্পোটিং ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝংকার স্পোটিং ক্লাবের সভাপতি এম আর ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝংকার স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা রুহুল আমিন ঢালী, স্বপন ঢালী, বাবু ঢালী, ছাত্রলীগ নেতা শুভ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত করা হয়।