বগুড়ায় শ্বশুরকে অপহরণ মামলায় জামাইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আবু সাঈদ (৩০), জিয়াউর রহমান (৩৮) এবং হৃদয় প্রামাণিক (২২)।
এ ঘটনায় গোফফারের ছেলে আলাল বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ মামলা করেন। অপহরণের সাথে গ্রেফতার তিন ব্যক্তিসহ আরও অনেকে জড়িত। গ্রেফতার আবু সাঈদ গোফফার শাহর সম্পর্কে জামাই হন।
মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়েছে, ৩১ আগস্ট রাত ১০ টার দিকে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া থেকে মো. গোফফার শাহ (৬৫) তার জামাই আবু সাইদ অপহরণ করেন। অপহরনের পর জিয়াউর রহমানের মোবাইল ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় গোফফারের সাথে পরিবারের লোকজনের কথা বলানো হয়। আর জানায় টাকা নিয়ে শিবগঞ্জের চ-িহারা এলাকায় আসতে। এ ছাড়া অপহরণকারীরা দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেলে গোফফার শাহকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় আলাল সদর থানায় এসে ঘটনা জানালে পুলিশের একটি দল তাকে সাথে নিয়ে চ-িহারা এলাকায় যায়। সেখানে পুলিশ জিয়াউর রহমানকে আটক করে। তার তথ্যমতে মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার গনেশপৃুর গ্রামের হাফিজুর রহমোনের বাড়িতে গিয়ে অপহৃত গোফফারকে উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে আবু সাইদ ও হৃদয়কে আটক করা হয়।
পরে আলাল বাদী হয়ে আটক তিন ব্যক্তি ও অপহরণে ব্যবহৃত বাড়ির মালিক হাফিজুর রহমানের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।