গত কয়েকদিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল বগুড়াবাসী। বর্ষাকালের বিদায় বেলায় হঠাৎ ঝুম বৃষ্টিতে বেশ স্বস্তি এনে দিলেও শহরের ভোগান্তিও নজরে পড়ে।
অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হতেই জমে যায় পানি। জলাবদ্ধতায় যানবাহনসহ সাধারণ মানুষদের চলাচলে অনেক কষ্ট পোহাতে হয়। একটা সময় জলাবদ্ধতা কেটে গেলেও নর্দমায় ভরে থাকে সড়ক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে। শহরের সাতমাথায়। পানি নেমে গেছে, তবে ড্রেনের নর্দমা দিয়ে ভরে আছে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা।