বগুড়ার শাজাহানপুরের নিশ্চিন্তপুর বাইপাস মহাসড়কে বাঁশ বোঝাই একটি ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এখনো জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, বুধবার সকালে নিশ্চিন্তপুর বাইপাস মহাসড়কে বাঁশ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ ট্রাকের সামনের অংশের সঙ্গে আটকে থাকে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে বেলা ১১ টার দিকে ট্রাকের সামনের অংশ কেটে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রাক চালক পলাতক রয়েছেন।
পঞ্চগড় থেকে বাঁশ বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।