বাগেরহাটের কচুয়ায় নবাগত ওসি যোগদানের ১সপ্তাহের মাথায় গ্রেপ্তার হলো আলামিন সেখ (৩০) ও ছাইদুল সরদার (২৮) নামে এলাকার চিহ্নিত ২ জুয়ারী এবং অভিযান কালে পলিয়ে গেছে আরো ৩ জুয়ারী। পুলিশ জানায়, গতকাল গভীর রাত ১.১০ মিনিটে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের কাকলী বেগমের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার নবাগত অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গজালিয়া ফাঁড়ির আইসি এস আই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করেন। এলাকার সকল জুয়ারী ও মাদক কারবারিদের গ্রেপ্তার করতে অভিযান অব্য্হাত থাকবে বলে আমাদের প্রতিনিধিকে জানান নবাগত অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম। এব্যাপারে গজালিয়া ফাঁড়ির আইসি এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় জুয়া আই মামলা দায়ের করেন। মামলা নং -০৯।