বগুড়ার কাহালু উপজেলা পরিষদের পুকুর সহ ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩শ’৫০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
মঙ্গলবার সকালে ২০২০-২০২১ অর্থ বছর এর রাজস্ব খাতের আওতায় এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ওই পোনামাছ অবমুক্তকরণ এর উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী মোঃ মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার, সহকারি মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম সহ উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ।