খুলনার পাইকগাছায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও মহিলা সহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। নলিয়ান কোস্টগার্ড সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোলাদানা ইউপির বেতবুনিয়া খেয়াঘাট নামক স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে ১ কেজি গাঁজা সহ পারমিতা দাশ (৩৬) ও তুষার রায় (৩৪) নামে দু’জনকে গ্রেপতার করা হয়। পারমিতা সাতক্ষিরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামের পবিত্র দাশের স্ত্রী এবং তুষার রায় কেশবপুর বালিয়াডাঙ্গার মধু রায়ের ছেলে। ওসি মোঃ এজাজ শফী জানান, এ ঘটনায় কোস্টগার্ডের নলিয়ান রেঞ্জের পেটি কর্মকর্তা কবির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করেছেন।