ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অণুষ্ঠানে ২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুওে মাছের পোনা অবমুক্ত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসানসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা জানান, সোমবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে ১৪০ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা বিতরন করা হয়।