নারীদের অধিকার আদায়ে সোচ্চার করতে বগুড়ায় নারী সেল গঠন করেছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের সাতমাথায় উদিচি জেলা কার্যালয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এই কমিটি গঠন করে।
সিপিবির সমর্থক মাকসুদা বেগমের সভাপতিত্বে সিপিবির জেলা শাখার এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১১ সদস্যের সমন্বয়ে নারীসেলের জেলা শাখা গঠন করা হয়। এই কমিটিতে ফারহানা আক্তার শাপলাকে আহবায়ক, যুথি রানী দাস, অরুনা বালাকে যুগ্ম আহ্বায়ক এবং রেশমা বেগম জেলিকে সদস্য সচিব করা হয়েছে।
এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য নারীদের নিজেদের অধিকার স¤॥^ন্ধে সচেতন করা, অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করা। কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় থাকবে জেলা সিপিবি।
এ সময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতা, ফারহানা আক্তার শাপলা, যুথি রানী দাস এবং লিয়াকত।